সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষার দাবী সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেসম‍্যন সুয়ালওয়েলের পদত্যাগ চায়ের মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্স শুরু লেবার পার্টির মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নির্বাচনী ইশতেহার প্রকাশ ভূগর্ভস্থ টানেল হতে পারে দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার নতুন দিগন্ত চার হাজার একর জমির চিত্র বদলাবে খাল খনন প্রকল্প যে ভাবে ইরান যুদ্ধ স্থল থেকে বাড়ি ফিরলেন তিন বন্ধু পঞ্চগড়ের দুই মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড প্রদান

বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ফ্রান্সের প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩৭ এই পর্যন্ত দেখেছেন

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বাংলাদেশ এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন। সোমবার (১১ সেপ্টেম্বর) রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলা ভাষায় বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং দেশের মানুষকে ধন্যবাদ জানিয়ে একটি পোস্ট করেন মাখোঁ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ফরাসি প্রেসিডেন্ট লেখেন, ‘ধন্যবাদ আপনাকে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেইসাথে বাংলাদেশিদের, আপনাদের উষ্ণ অভ্যর্থনার জন্য। এটি আমাদের দুই দেশের মধ্যে একটি ঐতিহাসিক ও অটুট বন্ধুত্বের গুরুত্ব বহন করে।’

এর আগে রোববার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকায় আসেন ফ্রান্সের প্রেসিডেন্ট মাখোঁ। এরপর রাষ্ট্রীয় নৈশভোজের পর রাজধানীর ধানমন্ডিতে শিল্পী রাহুল আনন্দের সংগীতালয়ে যান তিনি। এর পর আজ সকালে ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন।

দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন ফরাসি এই প্রেসিডেন্ট। শেষে দুপুর ২টা ৪৮ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে বিশেষ ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন মাখোঁ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102