বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

নতুন ধারার “নেক্সাস টিভি” সম্প্রচারে আসছে ৩০ জুলাই

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৪৩৭ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: আগামী শুক্রবার (৩০ জুলাই) সম্প্রচার শুরু করতে যাচ্ছে আরেকটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল নেক্সাস টিভি। ‘জীবনের বন্ধন’ স্লোগান নিয়ে এটি সম্প্রচার হবে। থাকবে নতুনত্ব। প্রতিদিন একটি থিমের ওপর ভিত্তি করে সারাদিনের অনুষ্ঠান সাজানো হবে।

নেক্সাস টিভির কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর আমীন আল রশীদ বুধবার (২৮ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, শুক্রবার সন্ধ্যা ৬টায় অনাড়ম্বর উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের ঘোষণার মধ্য দিয়ে শুরু হবে আমাদের আনুষ্ঠানিক পথচলা। যার মালিকানায় রয়েছে দেশের শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান এস. আলম গ্রুপ।

আমাদের বিশ্বাস, বাংলাদেশের টেলিভিশন দুনিয়ায় আমরা খুব সামান্য হলেও নতুন কিছু যুক্ত করতে পারব।জানা যায়, নেক্সাস টিভি হবে দেশের প্রথম নন-ফিকশন টিভি চ্যানেল। নতুনত্ব হলো এই চ্যানেল সংবাদ, নাটক, সিনেমা বা গান সম্প্রচার করবে না। সমসাময়িক বিষয়ভিক্তিক সরাসরি ও পূর্বে ধারণ করা অনুষ্ঠান প্রচারিত হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102