শুক্রবার, ২২ মে ২০২৬, ১১:১২ অপরাহ্ন

লন্ডন হাইকমিশনে পরিবেশমন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ২৫৬ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্য অফিস: যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনে দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন।

সফররত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশন পরিদর্শন করেছেন।জলবায়ু পরিবর্তন বিষয়ক ‘দ্য জুলাই মিনিস্টিরিয়াল’ বৈঠকে অংশ নেওয়ার পর মন্ত্রী বুধবার হাইকমিশনে যান বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

দূতাবাসে শাহাব উদ্দিনকে স্বাগত জানান হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম।পরিদর্শনকালে পরিবেশমন্ত্রী হাইকমিশনে কর্মরত সব কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন।তিনি যুক্তরাজ্যের স্কটল্যান্ডের গ্লাসগোতে আগামী নভেম্বর মাসে অনুষ্ঠেয় ২৬তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন বিষয়ে বাংলাদেশের জোরালো প্রস্তুতির বিষয়ে হাইকমিশনারকে বিভিন্ন নির্দেশনা দেন।

ওই সম্মেলন আয়োজক দেশ যুক্তরাজ্যের কর্মকর্তাদের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখতে হাইকমিশনের সংশ্লিষ্টদের পরামর্শ দেন পরিবেশমন্ত্রী।মন্ত্রী হাইকমিশনের মুজিব কর্নারে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সম্মান জানান এবং দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।পরিবেশমন্ত্রীর সঙ্গে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. আশরাফ উদ্দিন ছিলেন।

হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি নেতারা এসময় উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102