সোমবার, ১১ মে ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
মিজান সভাপতি ও কাশেমকে সম্পাদক নির্বাচিত করে শ্রীমঙ্গল রেফারিজ এসোসিয়েশনের কমিটি গঠিত রবি’র উদ্যোগে হামজা চৌধুরীর সঙ্গে ভক্তদের আড্ডা অনুষ্ঠিত ঠাকুরগাঁও উপজেলার চৌধুরীহাট ব্যবসায়ী সমিতির কমিটি গঠিত পার্বত্যবাসী নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে- দীপেন দেওয়ান এমপি তেতুলিয়ায় উন্মুক্ত জবাবদিহি মুলক সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সড়ক পুনর্বাসন কাজের শুভ উদ্বোধন ওয়েলস সিনেড নির্বাচনে নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত তেতুলিয়ার কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত স্থায়ী জলাবদ্ধতা নিরসনে সমন্বিত কর্মপরিকল্পনা আবশ্যক

রাজ কুন্দ্রার সঙ্গে তুমুল বিবাদে জড়িয়ে কাঁদলেন শিল্পা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ২০৭ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: এই মুহূর্তে টক অব দ্য বলিউড একটিই – অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী ধনকুবের রাজ কুন্দ্রার পর্নকাণ্ড।শুধু বলিউডেই নয়, বিষয়টি নিয়ে আলোচনা- সমালোচনার ঝড় বইছে গোটা ভারতজুড়ে। এ ঘটনার প্রতি মুহূর্তের আপডেট দিচ্ছে দেশটির গণমাধ্যমগুলো। শিল্পার ভক্ত-অনুরাগীরাসহ ভারতের সিনেপ্রেমীরা তা গোগ্রাসে গিলছেন।ঘটনার নতুন যে তথ্য এসেছে ভারতীয় মিডিয়ায় তাহলো – রাজ ও তার স্ত্রী শিল্পা শেঠির জুহুর বাড়িতে তল্লাশি চালানোর সময়ে তারকা দম্পতির মধ্যে তুমুল বিবাদ হয়। রাজের উপর চিৎকার করেন শিল্পা। রীতিমতো বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে যান। একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন এই বলিউড অভিনেত্রী।পরিস্থিতি খারাপ দিকে যাওয়ার আগে তল্লাশির অভিযানে নিয়োজিত পুলিশ কর্মীরা শিল্পাকে শান্ত করেন। ঝগড়া থামিয়ে দেন স্বামী-স্ত্রীর।এ সময় শিল্পা অঝোরে কেঁদে পুলিশকে জানান, তার স্বামীর কীর্তিকলাপ সম্পর্কে তার কাছে কোনো তথ্য নেই। তাকে জেরা করে কোনো লাভ নেই। স্বামীর পর্নোগ্রাফির সঙ্গে জড়িত আছেন কি না সে বিষয়ে কিছুই জানা নেই তার। এর সঙ্গে তিনি জড়িত থাকার প্রশ্নই ওঠে না। ওই অ্যাপের বিষয়ে কোনো ধারণা নেই তার।এদিকে মঙ্গলবার পর্ন-ভিডিও তৈরি ও অ্যাপের মাধ্যমে সরবরাহের মামলায় গ্রেফতার রাজ কুন্দ্রাকে আদালতে হাজির করা হয়। তাকে নিজেদের হেফাজতে রাখতে চেয়ে আবেদন মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা। কিন্তু সেই আবেদন খারিজ করে রাজ কুন্দ্রাকে ১৪ দিনের জেল হেফাজতে নেওয়ার নির্দেশ দেন আদালত।পুলিশের দাবি, গ্রেপ্তারের আশঙ্কা দেখেই রাজ কুন্দ্রা তার পর্নো ব্যবসার অনেক তথ্য মুছে ফেলেছেন বা চেষ্টা করেছেন। এবং গা ঢাকা দেওয়ারও সুযোগ খুঁজছিলেন তিনি।এমন দাবির পক্ষে পুলিশ জানিয়েছে, গত মার্চ মাসে রাজ কুন্দ্রা তার ফোন পরিবর্তন করেছিলেন। এ ফোন পাল্টানোর পেছনে উপযুক্ত যুক্তি দাঁড় করাতে পারেননি রাজ। ক্রাইম ব্রাঞ্চের কর্মকর্তারা যখন তাকে পুরোনো ফোন সম্পর্কে জিজ্ঞাসা করেন, তখন তিনি তাদের বলেন যে সেটি তিনি ফেলে দিয়েছেন। কেন ফেলে দিলেন সে প্রশ্নে নিরব থেকেছে। পুলিশের দাবি, পুরোনো ওই ফোনে অনেক গুরুত্বপূর্ণ প্রমাণ আছে। তা খুঁজে পেলেই অনেক রহস্য ফাঁস হবে।বিষয়টি আমলে নিয়ে শিল্পার ফোনের ক্লোনিং করার জন্য প্রস্তুতি নিচ্ছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ। নায়িকার ফোনে কোনো গোপন নথি রয়েছে কি না, কিংবা তার ফোন থেকে গত কয়েক মাসে কোন কোন তথ্য মুছে ফেলা হয়েছে, তা তদন্ত করে দেখতে চান গোয়েন্দারা।রাজের পর্নকাণ্ডে এখনও পর্যন্ত শিল্পার সম্পৃক্ততা না পেলেও তদন্তকারীরা অভিনেত্রীকে সহজে ছাড়তে চাইছেন না।কারণ পর্নকাণ্ড ঘটনার তদন্তে মুম্বাই পুলিশ যখন মাঠে নামে ও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে তখন রাজের ‘ভিয়ান ইন্ডাস্ট্রিজ’-এর ডিরেক্টরের পদ থেকে সরে দাঁড়ান শিল্পা শেঠি।গত ফেব্রুয়ারিতে রাজ কুন্দ্রার বিরুদ্ধে পর্নো ছবির ব্যবসা করার অভিযোগ উঠে। কিন্তু পর্যাপ্ত সব তথ্যপ্রমাণাদি না থাকায় পুলিশ বিষয়টির গভীরে তদন্ত করেন। এ সম্পর্কিত সব তথ্যপ্রমাণ সংগ্রহ করে গত ১৯ জুলাই রাতে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা জিজ্ঞাসাবাদের জন্য রাজকে ডেকে পাঠায়। প্রায় দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102