শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

শেখ হাসিনা-নরেন্দ্র মোদির বৈঠক চলছে

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৪ এই পর্যন্ত দেখেছেন

দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ছয়টায় ভারতের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ৭ লোককল্যাণ মার্গে এ বৈঠক শুরু হয়েছে।

বাংলাদেশে জাতীয় নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এটাই হবে শেষ দ্বিপক্ষীয় বৈঠক। তাই এ বৈঠক নিয়ে দুই দেশেই যথেষ্ট আগ্রহ রয়েছে।

এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে শুক্রবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে (বাংলাদেশ সময় দেড়টা) নয়াদিল্লিতে পৌঁছান শেখ হাসিনা।

নয়াদিল্লিতে পৌঁছানোর কয়েক ঘণ্টা পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শুরু করেন।

শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠককে খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা।

দুই নেতার বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতাসহ দ্বিপাক্ষিক সব বিষয় নিয়ে আলোচনা হবে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102