সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

এদেশে জন্ম নেওয়া কেউই সংখ্যালঘু নয়: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৩ এই পর্যন্ত দেখেছেন

এদেশে যারা জন্মগ্রহণ করেছেন তারা যে ধর্মেরই হোক, কেউই সংখ্যালঘু নয়। নিজেদের সংখ্যালঘু না ভাবতে সনাতন ধর্মের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।।

বৃহস্পতিবার দুপুরে গণভবনে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, কে জাতীয় পার্টি, কে বিএনপি, কে আওয়ামী লীগ, বা কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিষ্টান, তা দেখে সেবা করি না আমরা। সব রক্তের রং লাল। মুক্তিযুদ্ধে সবার রক্ত মিশে গেছে এক স্রোতে। তাই এই দেশ সবার।

May be an image of 12 people, dais, temple and text that says 'কেন্দ্রীয় জুন্মাষ্টমী মহাবতার ভগবান শ্রীকষের শুভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষে উৎসবইই সনাতন ধর্মবিলমীদের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা'র শুভেচ্ছা বিনিময় পূজা যাপন পরিষদ-বাং কমিটি স্থান তারিখ: 09 হিন্দু ধর্মীয় সার্বজনী বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মষ্টমী উৎসব উপলক্ষে বৃহস্পতিবার aNews সেপ্টেম্বর ২০২৩) গণভবনে আয়োজিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন -ইয়াসিন কবির জয়/ফোকাস বাংলা নিউজ'

সরকারপ্রধান বলেন,  যোগ্যতা দেখেই মূল্যায়ন করা হয়, এখানে ধর্মীয়ভাবে কোনো চিন্তা করা হয় না। বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ দেশ। এদেশে সব ধর্মের মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ। ধর্ম যার যার উৎসব সবার- এই নীতিতে সরকার বিশ্বাস করে।

May be an image of 2 people, dais and text that says 'বিি বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহাবতার ভগবান ক0网5® কৃষ্ঞণের শুভ জন্মষ্টমী উৎসব উপলক্ষে বৃহস্পতিবার সপ্টেম্বর ২০২৩ গণভবনে আয়োজিত ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বানময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইয়াসিন কবির জয়/ফোকাস বাংলা নিউজ'

প্রধানমন্ত্রী বলেন, গণভবনের মাটি আজ ধন্য হয়েছে। যারা এই দেশের মাটিতে জন্ম নিয়েছেন, তারা সবাই এই মাটিরই সন্তান ও নাগরিক। এই মাটির ওপরই আপনাদের অধিকার। কেন সংখ্যালঘু বলেন নিজেদের?

May be an image of 4 people, dais and text

শেখ হাসিনা বলেন, শ্রী কৃঞ্চের আবির্ভাব হয়েছিল দুষ্টের দমন শিষ্টের লালনের জন্য। সব ধর্মের মর্মবাণী এক ও অভিন্ন। ভাষা হয়ত ভিন্ন হতে পারে।

এ সময় বিএনপির সমালোচনা করে তিনি বলেন, জিয়াউর রহমান ক্ষমতায় এসে অসাম্প্রদায়িক বাংলাদেশ ভূলুণ্ঠিত করেছিল। বিএনপি ক্ষমতায় থাকাকালে সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালায়।

May be an image of 3 people, dais and text that says 'm डगव FusaNews বঙ্গবনধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মষ্টমী উৎসব উপলক্ষে বৃহস্পতিবার জানান সেপ্টেম্বর ২০২৩) গণভবনে আয়োজিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনষ্ঠানে সারাদেশ থেকে আগত হিন্দু ধর্মালম্বীদের নেড়ে শুভেচ্ছা ইয়াসিন কবির জয়/ফোকাস বাংলা'

প্রধানমন্ত্রী জানান, সরকার সব ধর্মের উন্নয়নে সমানভাবে কাজ করছে। মসজিদভিত্তিক শিক্ষার যেমন ব্যবস্থা করা হয়েছে তেমনি মন্দিরভিত্তিক শিক্ষারও ব্যবস্থা করা হয়েছে। হিন্দুরা মন্দিরে যাবে, মুসলিমরা মসজিদে যাবে। সবাই প্রাথমিক শিক্ষা পাবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102