রবিবার, ১০ মে ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ওয়েলস সিনেড নির্বাচনে নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত তেতুলিয়ার কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত স্থায়ী জলাবদ্ধতা নিরসনে সমন্বিত কর্মপরিকল্পনা আবশ্যক শ্রীমঙ্গলে পুলিশি অভিযানে নগদ টাকা সহ ২ মাদক ব্যবসায়ী আটক লেবার ও কনজারভেটিভ পার্টিকে ধরাশায়ী করে রিফর্ম ইউকের বিজয় খানাখন্দে ভরপুর শ্রীমঙ্গল হবিগঞ্জ সড়ক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত শপথ শেষে যশোরে ফিরছেন সাবিরা সুলতানা মুন্নি সাংবাদিকদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে র‍্যলী অনুষ্ঠিত

তারুণ্য ধরে রাখতে যে ৩ বাদাম খাবেন

লাইফস্টাইল ডেস্ক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১২ এই পর্যন্ত দেখেছেন

বয়স ত্রিশ পার হলেই ধীরে ধীরে ছাপ পড়তে শুরু করে আমাদের ত্বকে। তখন চোখের নিচ খানিকটা কুঁচকে যায় তো গালের চামড়ায় ঢিলে ভাব আসে। এরকম অনেক সমস্যারই সম্মুখীন হতে হয়। বয়স ধরে রাখতে অর্থাৎ ত্বকে বয়সের ছাপ পড়তে না দেওয়ার জন্য আমরা নানা ধরনের প্রসাধনী ব্যবহার করি। তবে কেবল প্রসাধনী ব্যবহার বা রূপচর্চা করলেই হবে না। এর পাশাপাশি খেয়াল রাখতে হবে খাবারের দিকেও।

তিন ধরনের বাদাম নিয়মিত খেলে পরিবর্তনটা টের পাবেন দ্রুতই। বয়স বাড়লেও তার ছাপ পড়বে না শরীরে। এই তিন বাদাম নিয়ম মেনে খাওয়ার পাশাপাশি বাদ দিতে হবে ভাজাপোড়া বা অতিরিক্ত মসলাদার খাবার। এতে ত্বক ভালো রাখা সহজ হবে। চলুন তবে জেনে নেওয়া যাক বয়স আটকাতে চাইলে কোন ৩ বাদাম খাবেন-

কাঠবাদাম

কাঠবাদাম বয়স ধরে রাখতে জাদুর মতো কাজ করে। এই বাদামে থাকে পর্যাপ্ত ভিটামিন ই। এটি আপনার ত্বককে সতেজ রাখতে কাজ করবে। বয়স বাড়লেও ত্বকে তার ছাপ পড়তে দেবে না। সেজন্য আপনাকে নিয়মিত সকালে ৫টি করে কাঠবাদাম খেতে হবে। বাদামগুলো আগের দিন রাতে পানিতে ভিজিয়ে রেখে দিন। সকালে খোসা ছাড়িয়ে খেয়ে নিন। এতে দ্রুতই উপকার পাবেন।

পেস্তা বাদাম

পেস্তা বাদামে রয়েছে পলিফেনল ও ফ্ল্যাভোনয়েড নামক উপকারি দু’টি উপাদান। এগুলো ত্বককে ভালো রাখতে কাজ করে। এই বাদামে থাকে অ্যান্টি অক্সিডেন্ট। যা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কাজ করে। ত্বকের কোষের ক্ষয় প্রতিরোধেও সাহায্য করে এটি। ব্রণ থেকে মুক্তি পেতে নিয়মিত পেস্তা বাদাম খান। খালি পেটে এই বাদাম খেতে পারেন। তবে দিনে ৫-৬টির বেশি খাবেন না।

আখরোট

সুস্বাদু একটি বাদাম হলো আখরোট। ত্বক ভালো রাখার জন্য কাজ করে এটি। তবে এই বাদাম যে সকালেই খেতে হবে এমন কোনো কথা নেই। চাইলে দিনের যেকোনো সময়ই খেতে পারবেন আখরোট। এই বাদামে আছে প্রদাহরোধী ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড। এই উপাদান ত্বককে বয়সের ছাপ থেকে বাঁচায়। ত্বক সতেজ ও টানটান থাকে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102