বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

জন কিরবি

বাংলাদেশের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের কোনো নড়চড় হয়নি

কূটনৈতিক প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৪ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের কোনো নড়চড় হয়নি বলে মন্তব্য করেছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত যোগাযোগ বিষয়ক সমন্বয়কারী জন কিরবি।

স্থানীয় সময় বুধবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

জন কিরবি বলেন, আমরা বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে সমর্থন করি। আমরা বাংলাদেশি জনগণকে সমর্থন করি। আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করি। আমাদের এ অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।

বাংলাদেশের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত মাসে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ করেছেন- গণতন্ত্র, অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং মানবাধিকারের নামে তারা (যুক্তরাষ্ট্র) ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরীয় অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে চায়। তারা এটি করতে চায় অন্য দেশগুলোতে হামলা ও ধ্বংসযজ্ঞ চালাতে। এ বিষয়ে আপনার অভিমত কি? জানতে চান সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি। এছাড়াও নিউইয়র্ক টাইমসে সম্প্রতি বাংলাদেশ নিয়ে প্রকাশিত একটি রিপোর্টের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

যার শিরোনাম ‘নীরবে গণতন্ত্র ধ্বংস করে দেয়া হচ্ছে: বাংলাদেশে মিলিয়ন মিলিয়ন মানুষ বিচারের মুখে’। এর মধ্যে আছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। ইউনূস বিচার বিভাগীয় হয়রানির শিকার হচ্ছেন। এর বিরুদ্ধে শতাধিক শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীসহ ১৮০ জনের বেশি বিশ্বনেতা প্রফেসর মুহাম্মদ ইউনূসের পক্ষ অবলম্বন করার আহ্বান জানিয়েছেন। এর মধ্যে আছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। প্রফেসর ইউনূস সম্পর্কে আপনার অবস্থান কি?

এসব প্রশ্নের জবাবে জন কিরবি বলেন, বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে অব্যাহতভাবে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102