রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

সৌদিতে কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি ২ ছাত্রের সাফল্য

ইসলাম ডেস্ক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮০ এই পর্যন্ত দেখেছেন

সৌদি আরবে অনুষ্ঠিত ৪৩তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় দুটি ভিন্ন গ্রুপে তৃতীয় ও চতুর্থ স্থান অর্জন করেছে দুই বাংলাদেশি প্রতিযোগী।

বুধবার রাতে সৌদি প্রেস এজেন্সি এক টুইটে এ তথ্য জানায়।

টুইটে জানানো হয়, প্রতিযোগিতায় তৃতীয় গ্রুপে (সম্পূর্ণ কোরআন) তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশের হাফেজ ফয়সাল আহমাদ। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন ১ লাখ ৮০ হাজার সৌদি রিয়াল।

সৌদি প্রেস এজেন্সির টুইটে আরও বলা হয়, প্রতিযোগিতার চতুর্থ গ্রুপে (১৫ পারা কোরআন) চতুর্থ স্থান অর্জন করেছে ক্ষুদে হাফেজ মুশফিকুর রহমান। পুরস্কার হিসেবে সে পেয়েছে ১ লাখ ২০ হাজার সৌদি রিয়াল।

প্রসঙ্গত, ৪৩তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় পাঁচটি গ্রুপে ১১৭টি দেশের ১৬৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102