সোমবার, ১১ মে ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মিজান সভাপতি ও কাশেমকে সম্পাদক নির্বাচিত করে শ্রীমঙ্গল রেফারিজ এসোসিয়েশনের কমিটি গঠিত রবি’র উদ্যোগে হামজা চৌধুরীর সঙ্গে ভক্তদের আড্ডা অনুষ্ঠিত ঠাকুরগাঁও উপজেলার চৌধুরীহাট ব্যবসায়ী সমিতির কমিটি গঠিত পার্বত্যবাসী নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে- দীপেন দেওয়ান এমপি তেতুলিয়ায় উন্মুক্ত জবাবদিহি মুলক সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সড়ক পুনর্বাসন কাজের শুভ উদ্বোধন ওয়েলস সিনেড নির্বাচনে নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত তেতুলিয়ার কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত স্থায়ী জলাবদ্ধতা নিরসনে সমন্বিত কর্মপরিকল্পনা আবশ্যক

বাংলাদেশ কল্যাণ ট্রাস্ট জার্মানির উদ্যোগে ঈদ পুনর্মিলনী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৪৬৭ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: জার্মানির ফ্রাঙ্কফুর্টে বাংলাদেশ কল্যাণ ট্রাস্ট জার্মানির উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। করোনা মহামারির কারণে দীর্ঘ দিন অনেকটাই ঘরবন্দি জীবনযাপনের পর এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় শনিবার (২৪ জুলাই) ফ্রাঙ্কফুর্টের একটি গার্ডেনে এ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। ফ্রাঙ্কফুর্ট শহরে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা এতে অংশগ্রহণ করেন।ঈদপরবর্তী ফ্রাঙ্কফুর্ট প্রবাসী বাংলাদেশিদের এ মিলনমেলার সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন বাংলাদেশ কল্যাণ ট্রাস্ট জার্মানির প্রতিষ্ঠাতা ও সভাপতি মঞ্জুর হোসেন সরকার, রোকন ফয়সাল, মিতা সরকার, শিখা ফয়সাল, শিহাব উদ্দিনসহ অনেকে। অনুষ্ঠানে ছিল বাংলাদেশি খাবারের ব্যাপক আয়োজন। দীর্ঘদিন পর একত্রিত হতে পেরে আনন্দিত ছিলেন অংশগ্রহণকারী প্রবাসী বাংলাদেশিরা। একে অপরের সঙ্গে দীর্ঘদিনের জমানো খোশগল্পে মেতে উঠেন তারা। সব কিছু মিলিয়ে অনুষ্ঠানটি হয়ে উঠেছিল প্রবাসের বুকে এক টুকরো বাংলাদেশ। শিশু-কিশোরদের অংশগ্রহণ অনুষ্ঠানকে করে তুলেছিল আনন্দময়। ঈদের সাজে সজ্জিত জার্মানি প্রবাসী বাঙালি রমণীদের অংশগ্রহণ ছিল লক্ষণীয়।সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন হিসেবে বাঙালি কমিউনিটির অনেকেই সপরিবারে এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ফলে ঈদ পুনর্মিলনীটি পরিণত হয়েছিল ফ্রাঙ্কফুর্ট প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102