মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার প্রদান

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ২৩৩ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: করোনা মহামারীতে রোগির অক্সিজেন সংকট নিরসনকল্পে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বেচ্ছাসেবী সংগঠন বড়লেখা ফাউন্ডেশন ইউকে (চ্যারিটি নম্বর-১১৯১৫৯৩) ৫টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছে।

মঙ্গলবার (২৭ জুলাই) সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডারগুলো হস্তান্তর করা হয়। বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুদ্দাছির বিন আলী অক্সিজেন সিলিন্ডারগুলো উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাসের কাছে হস্তান্তর করেন।

এসময় বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র উপদেষ্টা ডা. নজরুল ইসলাম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী’র এপিএস কবিরুজ্জামান চৌধুরী, জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান হামিদুর রহমান শিপলু, পৌর কাউন্সিলর কবির আহমদ, বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র সাংগঠনিক সম্পাদক আব্দুল মানিক, সদস্য আবদুল মুহিত, বড়লেখা নজরুল একাডেমির উপদেষ্টা জুনেদ রায়হান রিপন, সাংবাদিক লিটন শরীফ, বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র বড়লেখা প্রতিনিধি রেজাউল ইসলাম মিন্টু।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102