রবিবার, ১৭ মে ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
রক্তহীন শরীরের শিরা তৈরি -অধ্যাপক ড. মীজানুর রহমান ইতিহাসের নতুন সন্ধিক্ষণে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সাংবাদিকদের অংশগ্রহনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ইউনুস ও নূরজাহানের বিচার নিয়ে কেন রহস্যময় নীরবতা? ​- মানিক লাল ঘোষ স্কটিশ এমপি ফয়ছল চৌধুরীর জনসেবা নিয়ে ভাবনা সাপ্তাহিক গোলাপ পত্রিকার সম্পাদক ও সিলেটের তথ্য পত্রিকার প্রকাশকের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত অপরাধীর কোনো দল নেই—- মীর হেলাল উদ্দীন এমপি পঞ্চগড়ে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার সেনাবাহিনীর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠিত কৃষকদের মাঝে ভার্মি কম্পোস্ট সেপারেটর মেশিন বিতরণ অনুষ্ঠিত

সেতুমন্ত্রীর ছোট বোনের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮৯ এই পর্যন্ত দেখেছেন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট বোন ফেরদৌস আরা পাখি ইন্তেকাল করেছেন।

বুধবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন করেন সেতুমন্ত্রীর ভাতিজা তাশিক মির্জা।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ২ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ফেরদৌস আরা পাখি ফেনী জেলার দাগনভূইঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের কেরনিয়া গ্রামের আলেক উল্লাহ মাস্টার বাড়ির মৃত মো.সাহাব উদ্দিনের স্ত্রী।

তাশিক মির্জা বলেন আমার ফুপু ফেরদৌস আরা পাখি ঢাকার বাড্ডার বাসায় ছেলেদের সঙ্গে বসবাস করতেন। তিনি দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভোগছিলেন। ছোট বোনের মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিক সেতুমন্ত্রী এসে বোনের মরদেহ দেখে যান। আজ বাদ মাগরিব মরহুমার ঢাকার বাসার সামনে একটি জানাজা হবে। এরপর আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় ফেনী জেলার দাগনভূইঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের কেরনিয়া গ্রামের বাড়িতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102