বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

চলতি বছর

দাখিলে বৃত্তি পেলেন ১৩৫০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮০ এই পর্যন্ত দেখেছেন

চলতি বছর দাখিল পরীক্ষার ফলের ভিত্তিতে বৃত্তি পেয়েছেন এক হাজার ৩৫০ জন শিক্ষার্থী। তাদের ৬০০ জনকে মেধাবৃত্তি ও ৭৫০ জনকে সাধারণ বৃত্তি দেবে সরকার। গভর্মেন্ট টু পাবলিক (জিটুপি) বা ইএফটির মাধ্যমে সরাসরি শিক্ষার্থীদের অ্যাকাউন্টে বৃত্তির টাকা পৌঁছে দেয়া হবে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গত রবিবার প্রকাশ করা গেজেট থেকে এ তথ্য জানা গেছে। এদিকে সরাসরি অ্যাকাউন্টে বৃত্তির টাকা পৌঁছে দিতে যে কোনো তফসিলভুক্ত ব্যাংকে শিক্ষার্থীদের অ্যাকাউন্ট খুলতে বলেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড।

জানা গেছে, বৃত্তিপ্রাপ্ত সব শিক্ষার্থী বিনা বেতনে অধ্যায়নের সুযোগ পাবে। সরকারের আইন অনুযায়ী অনুমোদিত কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর কাছ থেকে মাসিক বেতন দাবি করবে না। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর কাছ থেকে মাসিক বেতন দাবি করলে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা অধ্যায়নরত কোর্সের মেয়াদ অনুযায়ী বৃত্তির বার্ষিক এককালীন অর্থ উত্তোলন করতে পারবে। কোনোভাবেই অনিয়মিত শিক্ষার্থীরা বৃত্তি পাবে না।

জানা গেছে, মেধাবৃত্তি প্রাপ্তদের মাসিক ৬০০ টাকা দেয়া হবে। এছাড়া বার্ষিক এককালীন দেয়া হবে এক হাজার ৫০ টাকা। আর সাধারণ বৃত্তিপ্রাপ্তদের প্রতি মাসে ৩০০ টাকা ও বার্ষিক এককালীন ৬০০ টাকা দেয়া হবে। আগামী দুবছর এ সুবিধা পাবেন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102