বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

কানাডায় বিয়ের অনুষ্ঠানে গুলি করে দুজনকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮১ এই পর্যন্ত দেখেছেন

কানাডায় একটি বিয়ের অনুষ্ঠানে বন্দুকহামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ছয়জন। শনিবার রাতে দেশটির ওতাওয়া শহরে গোলাগুলির ঘটনা ঘটে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে এই গুলির ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছায় পুলিশ। হতাহতরা সবাই গিবফোর্ড ড্রাইভে চলমান ওই বিয়ের অনুষ্ঠানের অতিথি ছিলেন। বিয়ের ভেন্যুর ভেতরেই গোলাগুলির ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহতদের একজন ২৬ বছর বয়সী সাইদ মোহাম্মদ আলী ও আরেকজন ২৯ বছর বয়সী আব্দিশাকুর আব্দি দাহির। তারা দুজনই টরোন্টোর বাসিন্দা।

এই গোলাগুলির ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। এক বিবৃতিতে তারা জানায়, সবগুলো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। এখন পর্যন্ত এটা বলার সুযোগ নেই যে এই হামলা বিদ্বেষমূলক ছিল।

এখন পর্যন্ত হামলাকারীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তারা প্রত্যক্ষদর্শীদের সহায়তার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, তারা সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছেন। ঘটনা সময় যতগুলো ক্যামেরা ছিল, সবগুলোই ফুটেজ খতিয়ে দেখা হবে।

এক বিবৃতিতে ওতাওয়া পুলিশ জানায়, এই সহিংসতা হৃদয় বিদারক ও অগ্রহণযোগ্য। আমাদের পুরো সম্প্রদায়ের জন্যই এটা দুঃখের। হতাহতদের পরিবারকে সহায়তায় চেষ্টা করছে পুলিশ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102