সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বাই সাইকেল বিতরণ

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৫ এই পর্যন্ত দেখেছেন

মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তায় ঠাকুরগাঁও সদর উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্র/ছাত্রীদের মাঝে প্রধান অতিথি হিসেবে শিক্ষা উপকরণ ও বাই সাইকেল বিতরণ করেন- সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড.অরুণাশু দত্ত টিটো।

ঠাকুরগাও সদর উপজেলা পরিষদ পাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের সামসুজ্জামান এর সভাপতিত্বে এ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মুজিবর রহমান শেখ, সিনিয়র সাংবাদিক বদরুল ইসলাম বিপ্লব, বাংলাদেশ টেলিভিশন ঠাকুরগাঁও প্রতিনিধি মাসুদ রানা পলক সহ সংশ্লীষ্ট আকচা ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন ও সুখানপুকুরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনিসুর রহমান, উপকার ভোগী ছাত্র/ছাত্রীরা এবং সংশ্লীষ্ট দপ্তরের কর্মকর্ত কর্মচারীরা।

এসময় সদর উপজেলার ৪০ জন ছাত্র/ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ খাতা-৬টি,কলম- ১২টা, জ্যামেতি বক্স-১টা, এক বক্স পেন্সিল,ছাতা- ১টা ও স্কুল ব্যাগ ১টি করে দেওয়া হয়। এবং ২০ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অস্বচ্ছল ছাত্র/ছাত্রীকে বাই সাইকেল উপহার দেওয়া হয়েছে।

প্রধান অতিথি সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড.অরুণাশু দত্ত টিটো বলেন, সরকারের এমন মহত উদ্যোগ প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্র/ছাত্রীদের শিক্ষাক্ষেত্রে বেশ সয়াহক হবে।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার দেশে ক্ষমতায় আসার পর থেকে দেশের প্রতিটি ক্ষেত্রেই যেমন উন্নয়ন হয়েছে তেমনি উন্নয়ন হয়েছে শিক্ষাক্ষেত্রে। বাংলাদেশের মানুষ যা ভাবেনি তার থেকেও বেশি উন্নয়ন হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102