বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

১ কোটি ১০ লাখ টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা, সিএন্ডএফ লাইসেন্স বাতিল

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ২১৭ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: মিথ্যা ঘোষণায় রাজস্ব ফাঁকি দিয়ে ৩৯ ট্রাক আঙ্গুর, টমেটো ও আনারের চালান পাচার করে নিয়ে যায় বন্দর থেকে। ৩৯ ট্রাকে ১ কোটি ১০ লাখ টাকার রাজস্ব ফাঁকির দেয়া হয়। পরে অবশ্য ওই টাকা সরকারি কোষাগারে জমা দিতে বাধ্য করা হয় সিএন্ডএফ এজেন্টকে।জালিয়াতি করে রাজস্ব ফাঁকির অভিযোগে মঙ্গলবার সকালে রয়েল এন্টারপ্রাইজ নামে এক সিএন্ডএফ এজেন্টর লাইসেন্স বাতিল করেছে কাস্টমস কর্তৃপক্ষ। রয়েল এন্টারপ্রাইজের মালিকের নাম রফিকুল ইসলাম রয়েল।

কাস্টমস সূত্র জানায়, শনিবার বন্ধের দিন ভারত থেকে ৩৯ ট্রাক আঙ্গুর, টমেটো ও আনার আমদানি করা হয় বেনাপোল বন্দর দিয়ে। পণ্য চালানগুলো খালাসের দায়িত্বে ছিল সিএন্ডএফ এজেন্ট রয়েল এন্টারপ্রাইজ। কাস্টমস কর্মকর্তাদের চোখ ফাঁকি দিয়ে রয়েল এন্টারপ্রাইজ বন্দরের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড থেকে ৩৯ ট্রাক আঙ্গুর, টমেটো ও আনার বন্দর থেকে বের করে নিয়ে যায়।বিষয়টি জানাজানি হলে বেনাপোল কাস্টম হাউসের কমিশনার আজিজুর রহমান ও অতিরিক্ত কমিশনার ড. নেয়ামুল ইসলামের যৌথ প্রচেষ্টায় ফাঁকি দেয়া রাজস্ব সোমবার সরকারি কোষাগারে জমা দিতে বাধ্য করা হয় সিএন্ডএফ এজেন্টকে।

২টি পণ্যচালানে কাস্টম নং বি/ই সি-৪৮৬৮৩ ও সি-৪৮৬৭০ সহ ৮টি বি/ই বিপরীতে কোন দলিলাদি কাস্টমস সিজিসি-৯ এ জমা না দিয়ে বন্দর থেকে বের করে নিয়ে যায়।রয়েল এন্টারপ্রাইজের মালিক রফিকুল ইসলাম রয়েল বলেন, আমার সিএন্ডএফ এজেন্ট লাইসেন্স রয়েল এন্টারপ্রাইজ বাতিল করেছে কাস্টমস কর্তৃপক্ষ। তবে ৩৯ ট্রাকের রাজস্ব পরের দিন পরিশোধ করা হয়েছে। পচনশীল পণ্য বিধায় ওই দিন রাজস্ব পরিশোধ করা হয়নি।

বেনাপোল কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার ড. নেয়ামুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জালিয়াতি করে বন্দর থেকে ৩৯ ট্রাক পণ্য বের করে নিয়ে যাওয়ার অভিযোগে রয়েল এন্টারপ্রাইজের লাইসেন্স বাতিল করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। রাজস্ব ফাঁকির বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102