রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

এয়ার চিফ মার্শালের র‌্যাংক ব্যাজ পরলেন বিমানবাহিনী প্রধান

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ৪৪৭ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে গণভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নানকে এয়ার চিফ মার্শালের র‌্যাংক ব্যাজ পরানো হয়েছে।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস বলেন, মঙ্গলবারের এই অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এবং ভারপ্রাপ্ত নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল এম আবু আশরাফ বিমানবাহিনী প্রধানকে এয়ার চিফ মার্শালের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।প্রধানমন্ত্রী বিমানবাহিনীর প্রধানের দায়িত্ব পালনে শেখ আব্দুল হান্নানের সাফল্য কামনা করেন।

বিমানবাহিনী প্রধান এ সময় প্রধানমন্ত্রীর কাছে দোয়া চান বলে ইমরুল কায়েস জানান।প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, বিশেষ নিরাপত্তা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মো. মজিবুর রহমান এবং প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল (অব.) নকিব আহমেদ চৌধুরী এ সময় উপস্থিতি ছিলেন। শেখ আব্দুল হান্নান গত ১২ জুন বিমান বাহিনী প্রধানের দায়িত্ব গ্রহণ করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102