সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু ফুয়েল কার্ড চেক করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলা পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা

মক্কায় কোরআন প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ২ বাংলাদেশি হাফেজ

ইসলাম ডেস্ক
  • খবর আপডেট সময় : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ১৮৮ এই পর্যন্ত দেখেছেন

সৌদি আরবের মক্কায় অবস্থিত পবিত্র মসজিদুল হারাম প্রাঙ্গণে শুরু হয়েছে ৪৩তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা। গত শুক্রবার থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা চলবে আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত। এই প্রতিযোগিতায় বিশ্বের ১১৭টি দেশের ১৬৬ জন প্রতিযোগী অংশ নিয়েছেন। এই প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন দুইজন।

বাংলাদেশ থেকে অংশ নেওয়া দুই প্রতিযোগী হলেন মো. মুশফিকুর রহমান ও ফয়সাল আহমেদ।

মো.মুশফিকুর রহমান কক্সবাজারের মা’হাদ আন-নিবরাসে কোরআন হিফজ সম্পন্ন করেছেন। তিনি ১৫ পারা ক্যাটাগরিতে অংশ নেবে। অপরজনের নাম ফয়সাল আহমেদ। সে রাজধানীর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসায় পড়াশোনা করেছে। তার বাড়ি ব্রাক্ষণবাড়িয়া। সে কোরআন হিফজ ক্যাটাগরিতে অংশ নেবে। মক্কায় তাদের অভিভাবক হিসেবে সঙ্গে রয়েছেন মোহাম্মদ নুরুল হাকিম ও মো. নেসার আহমেদ।

এবারের প্রতিযোগিতার পাঁচ ক্যাটাগরিতে বিজয়ীরা পাবেন সর্বমোট ৪০ লাখ সৌদি রিয়াল পুরস্কার। প্রথমস্থান অর্জনকারী পুরস্কার হিসেবে পাবেন পাঁচ লাখ রিয়াল।

উল্লেখ্য, গত বছর বাংলাদেশ থেকে হাফেজ সালেহ আহমদ তাকরীম এই প্রতিযোগিতায় অংশ নিয়ে তৃতীয় স্থান অর্জন করেছিল। তাজবিদসহ কোরআন মুখস্থ ক্যাটাগরিতে বিজয়ী হিসেবে তাকে এক লাখ রিয়াল (প্রায় সাড়ে ২৭ লাখ টাকা) পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102