মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

চট্টগ্রামের সীতাকুণ্ডে

পুলিশ ভ্যানে ট্রেনের ধাক্কা, নিহত ৩

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ২৩০ এই পর্যন্ত দেখেছেন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছলিমপুরে একটি পুলিশ ভ্যানকে ট্রেন ধাক্কা দিলে দুই পুলিশ সদস্য ও এক আনসার সদস্য নিহত হয়েছেন।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফৌজদার হাট রেলওয়ে পুলিশের এস আই মোহাম্মদ ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ

স্থানীয় সূত্র জানায়, সীতাকুণ্ডের ছলিমপুর-ফকিরহাট নামক রেলক্রসিং অতিক্রম করার সময় একটি ট্রেন পুলিশের গাড়িকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনজন  নিহত হন।

এছাড়া, গাড়িতে থাকা আরও কয়েকজন আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক হতাহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102