শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

চিকিৎসার জন্য

সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ১৬২ এই পর্যন্ত দেখেছেন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পর চিকিৎসা জন্য সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শনিবার (২৬ আগস্ট) সকালের হযরত শাহজালাল আন্তর্জাতিবক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তারা।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ফলোআপ চিকিৎসার জন্য সকালে সিঙ্গাপুরে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সঙ্গে রয়েছেন তার স্ত্রী মহিলা দলের সভাপতি আফরোজ আব্বাস।

এর আগে গত ২৪ আগস্ট ফলোআপ চিকিৎসা জন্য সিঙ্গাপুর গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে রয়েছেন স্ত্রী ও বড় মেয়ে। এছাড়া গত কয়েক মাস ধরে সিঙ্গাপুর আছেন বিএনপি আরেক স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

বিএনপি সূত্রে জানা গেছে, গত ৬ মাসের বেশি সময় ধরে বিদেশে আছেন দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। এছাড়া গত কয়েক বছর ভারতে আছেন বিএনপি আরেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102