সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা

সব মানুষকে মাস্ক পরতে বাধ্য করতে হবে: তোফায়েল

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ২২০ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, সব মানুষকে টিকা নেয়ার পাশাপাশি মাস্ক পরতে বাধ্য করতে হবে। তবেই করোনা থেকে দেশবাসীকে রক্ষা করা সম্ভব হবে। সোমবার দুপুরে ভোলার জেলা প্রশাসক কার্যালয়ে জেলা আইনশৃঙ্খলা বিষয়ক সভায় ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।

ওই বৈঠকে তোফায়েল আহমেদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদক্ষেপ উল্লেখ করে বলেন, তিনি (প্রধানমন্ত্রী) করোনা পরিস্থিতিতে যা যা করেছেন, এর বেশি আর কারও পক্ষে করা সম্ভব ছিল না। তিনি যেমনি টিকার ব্যবস্থা করে চলেছেন, তেমনি কর্মহীন মানুষদের আর্থিক ও মানবিক খাদ্য সহায়তা দিয়েছেন।স্বাস্থ্যমন্ত্রীর বরাত দিয়ে তোফায়েল আহমেদ বলেন, ২১ কোটি টিকা আনার ব্যবস্থা করা হচ্ছে। এতে দেশের সকল মানুষই টিকা পাবেন। তাই সবাইকে টিকা নিতে বাধ্য করতে হবে। এ ছাড়া ভোলায় ব্যাপক করোনা আক্রান্ত বেড়ে যাওয়া রোধ করতে নিষিদ্ধ ট্রলারযোগে ভোলায় বহিরাগতদের প্রবেশ ঠেকানোর ব্যবস্থা নিতে নির্দেশ দেন তোফায়েল আহমেদ।

একই সঙ্গে ভোলা হাসপাতালকে দালাল মুক্ত রেখে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, করোনা ইউনিটে বহিরাগতসহ ভিজিটরদের প্রবেশ বন্ধ রাখা, করোনাকালীন শিক্ষার্থীরা ঘরে থাকার সুযোগে যাতে বাল্য বিয়ে না হয়, এমন নানা প্রদক্ষেপ নেয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় ওই বৈঠকে।ওই সভায় জেলা প্রশাসক মো. তৌফিক ইলাহী চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল জনপ্রতিনিধি ও প্রশাসনের যৌথ উদ্যোগে করোনা পরিস্থিতি মোকাবেলা করার আশ্বাস দেন।এ সময় নদীতে সাধারণ জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে ও জলদস্যু দমনে পদক্ষেপ নেওয়ারও প্রস্তাব তোলেন দুই সংসদ সদস্য।

এ সময় বিভিন্ন ইস্যুতে বক্তব্য রাখেন- পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, সদ্য যোগদানকৃত সিভিল সার্জন ডা. সফিকুজ্জামান, মনপুরা উপজেলা চেয়ারম্যান সেলিনা আক্তার চৌধুরী, জেলা মৎস্য কর্মকর্তা আজাহারুল হক, প্রেস ক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, প্রেস ক্লাব সম্পাদক অমিতাভ অপু, কোস্টগার্ড প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102