সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :

ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘প্রিয়তমা’

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ২৩১ এই পর্যন্ত দেখেছেন

দেশ-বিদেশ মাতিয়ে এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে ঈদুল আজহায় মুক্তি পাওয়া সবচেয়ে আলোচিত ও ব্যবসাসফল সিনেমা ‘প্রিয়তমা’। মঙ্গলবার (২২ আগস্ট) থেকে ওটিটি প্ল্যাটফর্ম বায়স্কোপে দেখা যাবে শাকিব খান অভিনীত এ সিনেমাটি।

বায়স্কোপের অফিসিয়াল ফেসবুক পেজে ‘প্রিয়তমা’ মুক্তির ঘোষণা দেয়া হয়েছে। টিজারের পর ওটিটি প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে ‘প্রিয়তমা’র ট্রেলারও।যদিও প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তির আগে ট্রেলার প্রকাশ করেননি ‘প্রিয়তমা’ সংশ্লিষ্টরা।

ঈদুল আজহায় ১০০টির বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘প্রিয়তমা’। এর টিজার, গান ও শাকিবের নতুন লুকের জন্য মুক্তির আগে থেকেই দর্শক মহলে আগ্রহ ছিল। মুক্তির প্রথম দিনই সিনেমা হলে দাপট দেখিয়েছে এ সিনেমা। শুধু তাই নয়, মুক্তির ১ মাস ২৪ দিনে এসেও ‘প্রিয়তমা’ আলোচনায়।

সিনেমাটির গল্প লিখেছেন প্রয়াত ফারুক হোসেন এবং পরিচালনা করেছেন হিমেল আশরাফ।

শাকিব খান ছাড়া এতে আরো অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল, কাজী হায়াৎ, লুৎফর রহমান জর্জ, শহীদুজ্জামান সেলিম, কাজী উজ্জ্বল, এলিনা শাম্মী, ডন প্রমুখ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102