রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

আজ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ১৭৮ এই পর্যন্ত দেখেছেন

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু, ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিনসহ নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে বিএনপি।

মঙ্গলবার (২২ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

তিনি জানান, বিক্ষোভ ও সমাবেশ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102