সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা

করোনার টিকা নিলেন বিএনপি নেতা রিজভী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ২৪৯ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: মহামারী করোনাভাইরাসের টিকা নিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তবে তিনি ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি টিকা নেননি, আমেরিকার মডার্নার টিকা নিয়েছেন।

সোমবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে গিয়ে তিনি টিকা নেন।বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রুহুল কবির রিজভী মডার্নার টিকা নিয়েছেন।গেল মার্চে ভারতের সেরাম ইনস্টিটিউটের টিকা নেয়ার বিষয়ে আপত্তি জানিয়েছিলেন রিজভী। তিনি বলেছিলেন, আমাকে অনেক সাংবাদিক জিজ্ঞেস করেছেন- আপনি টিকা নেবেন কিনা? আমি বলেছি— ন্যায়সঙ্গতভাবে আমি যে টিকার বিরোধিতা করেছি, বাঁচি আর মরি ওই টিকা আমার শরীরে প্রবেশ করতে দেব না।গত ১৬ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হন বিএনপি নেতা রিজভী আহমেদ। ১৭ মার্চ তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ দুই মাস হাসপাতালে থাকার পর তিনি বাসায় ফেরেন। পুরোপুরি সুস্থ না হওয়ায় বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন তিনি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102