বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

শাহজালালে ৬৮টি স্বর্ণের বারসহ বিমান মেকানিক আটক

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ১৬০ এই পর্যন্ত দেখেছেন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬৮টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটেলিয়ান (এএপিবিএন)।

সোমবার এএপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, জব্দ করা স্বর্ণের বারগুলোর ওজন প্রায় ৭ কেজি ৮৮৮ গ্রাম।

আটক ব্যক্তি বিমানের এয়ারক্রাফট মেকানিক। তবে তার নাম প্রকাশ করেনি এএপিবিএন। জব্দ করা স্বর্ণের বার নিয়ে বিস্তারিত তথ্য আজ (সোমবার) সকাল ১১টায় এক সংবাদ সম্মেলনে জানানো হবে বলেও জানান তিনি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102