শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

শ্রীমঙ্গলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষা ব্যবস্থা উন্নয়নে কাজ করছেন ইউএনও

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল
  • খবর আপডেট সময় : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ২১২ এই পর্যন্ত দেখেছেন
শ্রীমঙ্গল উপজেলার তৃনমুল পর্যায়ের খেটে খাওয়া মানুষ, বিশেষ করে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জীবনযাপন মান উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ ও উন্নয়ন বাস্তবায়নের পাশাপাশি তাদের সুখদুঃখ ভাগাভাগি করে নিতে নিয়মিত পরিদর্শনে ব্যস্ত সময় কাটান শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন।
নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে তিনি রবিবার (২০ আগস্ট)  উপস্থিত হন শ্রীমঙ্গলের খাসি উপজাতি অধ্যুষিত পাহাড়ি এলাকা ৬নং হোসনাবাদ খাসিয়া পুঞ্জিতে।
খাসি উপজাতি অধ্যুষিত পাহাড়ি এসব এলাকা একসময় ছিল জনপদ থেকে বিচ্ছিন্ন। দূর্গম এসব এলাকার পাহাড়ি জনগোষ্ঠী জীবনমান যেমন ছিল যেমন নিম্নমুখী, তেমনী যোগাযোগ ব্যবস্থা ছিল দূর্ভোগে নিমজ্জিত।
বিশেষ করে শিক্ষা ব্যবস্থায় খাসি জনগোষ্ঠী ছিল সব থেকে পিছিয়ে। বর্তমান সরকারের বিভিন্ন মাত্রার উন্নয়নের ছোঁয়া লেগেছে এইসব জনপদে। এর ফলে দৃশ্যমান উন্নয়নে জীবনযাত্রা পাল্টে যাচ্ছে পাহাড়ি জনগোষ্ঠীর। আর এসব উন্নয়ন বাস্তবায়নে সরেজমিন কাজ করেন উপজেলা নির্বাহী অফিসার।
এসব এলাকা পরিদর্শনে ব্যস্ত সময় কাটান শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন। এদিন তিনি মাননীয় প্রধানমন্ত্রীর উপহার দেওয়া দুটি ঘর পরিদর্শন করেন। এসময় তার সফর সঙ্গি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা প্রকৌশলী মোঃ ইউসুফ হোসেন খান।

উপজেলা নির্বাহী অফিসার ৬নং হোসনাবাদ খাসিয়া পুঞ্জির পুঞ্জি প্রধান ওয়েল সুরং এর হাতে তুলে দেন স্কুলের শিক্ষার্থীর জন্য অক্ষরবিন্যাস খেলার সামগ্রী ও পুঞ্জিতে বসবাসরত যুবদের জন্য ফুটবল এবং পুঞ্জির কমলমতি শিশুদের জন্য উপহার সামগ্রী।নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102