

ওসমানীনগর সংবাদদাতা :করোনার ভাইরাসের শুরু থেকে নিজ উদ্যোগে এলাকার অসহায়,কর্মহীন,হতদরিদ্র মানুষের পাশে নিয়মিত সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন সিলেটের ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক তাজপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী অরুনোদয় পাল ঝলক। এলাকার সার্বিক উন্নয়ন ও দু:স্থদের কল্যাণে কাজ করার ধারাবাহিকতায় সংকটকালিন সময়ে উপজেলার তাজপুর ইউনিয়নের দুঃস্থ মানুষের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌছে দেয়ার পাশাপাশি নিম্ন আয়ের মানুষের সার্বিক কল্যাণে তৎপর রয়েছেন তিনি।এরই ধারাবাহিকতায় অরুনোদয় পাল ঝলকের উদ্যোগে পবিত্র ঈদুল আজহার সময়ও ইউনিয়নের নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র সহায়তা প্রদান করা হয়েছে।
তাজপুর ইউনিয়নের চানপুর,দশহাল, রোকনপুর, নাগেরকোনা গ্রামের দুঃস্থ পরিবার এর মধ্যে শাড়ি লঙ্গিসহ খাদ্য সহায়তা বিতরণ করা হয়। বিতরনী অনুষ্ঠানে বক্তারা বলেন,শিক্ষক পরিবারে বেড়ে উঠা ঝলক পাল ছোটবেলা থেকে নিজ উদ্যোগে কাজ করে যাচ্ছেন সমাজের অবহেলিত মানুষের কল্যানে। প্রবাসে বিলাসী জীবনের মোহ ত্যাগ করে এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানোকে নেশায় পরিণত করে এলাকার যেকোনো দুর্যোগে কষ্টে থাকা মানুষের সাহায্যের হাত অব্যাহত রেখেছেন তিনি । জনকল্যানকর কাজ ও এলাকার উন্নয়ন কর্মকান্ডে ঝলক পালসহ তার পরিবারের মতো নিজ নিজ অবস্থাান থেকে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উদ্যোক্তা অরুনোদয় পাল ঝলক,হাজি কলমন্দর আলী,ওর্য়াড আওয়ামীলীগের সভাপতি মানিক মিয়া, সাধারণ সম্পাদক হিরন মিয়া, তাজপুর ডিগ্রি কলেজের সাবেক জিএস নরুল ইসলাম,আওয়ামীলীগ নেতা ইউসুফ আলী, ছাত্রলীগ নেতা সোলেমান খান, হারুন মিয়া প্রমুখ।অনুষ্টান শেষে করোনার মহামারি প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শে সরকারের বাস্থবায়িত সকল উদ্যোগকে স্বাগত জানিয়ে দেশ, সমাজ ও পরিবারের স্বার্থে নিজ নিজ উদ্যোগে জনসচেতণতা বৃদ্ধিসহ সবাইকে ঘরে থাকার আহ্বান জানান ঝলক।