সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

রক্তাক্ত অবস্থায় হাসপাতালে রাজ, আহত পরীমনি

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ২৮১ এই পর্যন্ত দেখেছেন

আচমকা বুধবার রাতেই জানা গেল মনোমালিন্য ভুলে ফের এক হয়েছেন ঢাকাই সিনেমা আলোচিত-সমালোচিত তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমনি। এর একদিন পার হতে না হতেই ফের গণমাধ্যমে উঠে এসেছে তাদের বিচ্ছেদের কথা। শুক্রবার সন্ধ্যার পর থেকে জানা যায়, আর একসঙ্গে থাকছেন না রাজ-পরী।

সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা গেছে, বুধবার রাতে রাজ ও পরীকে একসঙ্গে দেখা গেলেও মূলত তারা এক হননি। সেই রাতেও পরীর বাসা ছেড়েছেন রাজ।

এদিকে শুক্রবার রাতে মাথা ফেটে হাসপাতালের বিছানায় রক্তাক্ত অবস্থায় শুয়ে থাকা রাজের একটি ছবি ঢাকা টাইমসের কাছে এসেছে। ছবিতে সেই রাতে রাজের পরিহিত সেই হুডিতেই দেখা যাচ্ছে। তবে কোথায় কীভাবে কখন রাজের মাথায় ক্ষত হয়েছে তা এখনও জানা যায়নি। তার পরিহিত কাপড় দেখে ধারণা করা হচ্ছে, সেই রাতেই রাজের মাথা যখম হয়েছে।

অন্যদিকে, শুক্রবার সন্ধ্যায় বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা গেছে, হঠাৎ জ্বরে ভুগছেন পরীমনি। এদিন সংবাদ মাধ্যমে পরীমনি জানিয়েছেন, তার খুব ঠান্ডা ও জ্বর। কথা বলতে পারছেন না ঠিক ঠাক। সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102