সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা

পঞ্চগড়ে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

পঞ্চগড় সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ২২৫ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড়ে পৃথক স্থানে পানিতে ডুবে সৌরভ (৯), সাইফুল্লা (৩) ও সোহান (২) নামে তিন শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) পঞ্চগড় জেলার তেঁতুলিয়া ও দেবীগঞ্জ উপজেলায় এ সব মৃত্যুর ঘটনা  ঘটে।
নিহত শিশুরা হলেন, তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের মাঝিপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে সৌরভ, ৪ নং শালবাহান ইউনিয়নের মুহিগছ গ্রামের রুহুল্লা চৌধুরীর ছেলে সাইফুল্লা ও পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের মহলদার পাড়া গ্রামের সুজন ইসলামের ছেলে সোহান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাঝিপাড়া গ্রামের শিশু সৌরভ দুপুরে বাড়ির পাশে থাকা একটি পুকুরে ৪-৫ জন শিশুর সঙ্গে গোসল করতে যায়। গোসল করে সবাই বাড়ি চলে আসে কিন্তু
বেশ কিছু সময় ধরে সৌরভকে দেখতে না পেয়ে মা লুপা আক্তার তাকে খোঁজাখুঁজি করে। একপর্যায়ে স্থানীয়দের সহায়তায় পুকুরে তাকে খুঁজতে গেলে ডুবন্ত অবস্থায় শিশুটিকে  দেখতে পান।
শালবাহান ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আশরাফুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত নিজস্ব অ্যাম্বুলেন্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুটি উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এদিকে, একই ইউনিয়নের মুহিগছ গ্রামের সাইফুল্লা সকালে পুকুরে গোসল করতে নামলে পুকুরের পানিতে ডুবে মৃত্যুবরণ করে।
অন্যদিকে, দেবীগঞ্জের দেবীডুবা ইউনিয়নের মহলদার পাড়া গ্রামের দেড় বছরের শিশু সোহান বাড়িতে খেলা করছিল। এর মাঝে তার বাবা বাড়ি থেকে বের হয়ে বাড়ির ১০০ গজ দূরে থাকা জমিতে সার দেওয়ার জন্য যায়। এর মাঝে শিশুটি সবার অজান্তে বাবার পেছনে বের হয়ে পড়লে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে এক পর্যায়ে বাড়ি থেকে ১০০ গজ দূরে থাকা পুকুরে ভাসতে দেখে। স্থানীয়দের সহায়তায় দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী ও দেবীগঞ্জ থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম পৃথক ভাবে পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর সত্যতা স্বীকার।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102