মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

ছাতকে পুলিশের হাতে অবৈধভাবে পাথর উত্তোলনকারী চক্রের ২ সদস্য গ্রেফতার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ৩৬৭ এই পর্যন্ত দেখেছেন

ছাতক প্রতিনিধিঃ ছাতকের হাদা টিলায় অবৈধভাবে পাথর উত্তোলনকারী চক্রের দু’সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার চক্রের সদস্য খুরশিদ মিয়া (৩৫) ও রুবেল মিয়া (২৫)কে নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। খুরশিদ মিয়া ইসলামপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের বসির মিয়ার পুত্র ও রুবেল মিয়া একই গ্রামের বাবুল আহমদের পুত্র। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে ছাতক থানায় মামলা (নং-১২/০৫) রয়েছে। এ মামলায় তারা পলাতক ছিলো। শুক্রবার অভিযান চালিয়ে ছাতক থানার এসআই শামসুল আরেফীন তাদের গ্রেফতার করেন। দু’আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে এসআই শামসুল আরেফীন জানান, শনিবার আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102