শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

রোহিঙ্গা শিবির ঘুরে দেখলেন ২ মার্কিন কংগ্রেসম্যান

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ২৬৪ এই পর্যন্ত দেখেছেন

রোহিঙ্গাদের আর্থিক অবস্থাসহ সামগ্রিক পরিস্থিতি জানতে কক্সবাজারের শরণার্থীশিবির ঘুরে দেখেছেন যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। আজ সোমবার সকালে তারা কক্সবাজার বিমানবন্দরে গিয়ে পৌঁছান।

এই সফরে ১১ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির কংগ্রেস সদস্য এড কেইস ও রিপাবলিকান পার্টির রিচার্ড ম্যাকরমিক। কেইস ও ম্যাকরমিক যুক্তরাষ্ট্রের রোহিঙ্গাদের সহায়তা প্রদানের লক্ষ্যে গঠিত আর্থিক তহবিল সংক্রান্ত কমিটির সদস্য।

আজ সকালে প্রতিনিধিদলটি কক্সবাজার শহরে অবস্থিত ইন্টার সেকশন কো-অর্ডিনেশন গ্রুপ (আইএসসিজি) কার্যালয়ে আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। পরে বেলা সাড়ে ১১টায় উখিয়ার ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছায় তারা। এরপর তারা রোহিঙ্গাদের রেজিস্ট্রেশন কার্যক্রম, ১১ নম্বর ক্যাম্পে শরণার্থীদের লার্নিং সেন্টার, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি পরিচালিত ই-ভাউচার সেন্টার পরিদর্শন করেন।

রোহিঙ্গা ক্যাম্পে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি দল

চলমান কার্যক্রম পরিদর্শনের পর কংগ্রেস প্রতিনিধি দল কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন। এ সময় তারা রোহিঙ্গাদের কথা শোনার পাশাপাশি রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরেন।

মতবিনিময়ে অংশ নেওয়া রোহিঙ্গা তরুণ মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, ‘মার্কিন প্রতিনিধিদলকে আমরা জানিয়েছি, আমাদের রেশন কমানো হয়েছে, ক্যাম্পে অপ্রীতিকর ঘটনা নিয়মিত হয়ে পড়েছে। আশ্রয় জীবনে আমরা ভালো নেই, তাই দেশে ফিরতে চাই।’

এ সময় সমস্যা সমাধানে মার্কিন যুক্তরাষ্ট্র তৎপর আছে বলে রোহিঙ্গাদের আশ্বস্ত করেছেন। মার্কিন প্রতিনিধি দলের সদস্যরা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার কারণে বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন বলেও জানান মুজিবুর রহমান।

ক্যাম্প পরিদর্শন শেষে আজ বিকেলে কক্সবাজার শহরে অবস্থিত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন অফিসে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে প্রতিনিধিদলের। এরপর সন্ধ্যায় তারা ঢাকা ফিরবেন তারা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102