বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

সৌদিতে বছরে সাড়ে তিন লাখের বেশি ডিভোর্স

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ২০৫ এই পর্যন্ত দেখেছেন

২০২২ সালে সৌদি আরবে সাড়ে তিন লাখের বেশি নারীর ডিভোর্স হয়েছে বলে জানিয়েছে দেশটির জেনারেল অথরিটি অব স্ট্যাটিসটিকস।

এ তথ্য উঠে এসেছে দেশটির ২০২২ সালের নারীবিষয়ক প্রতিবেদনের পরিসংখ্যানে। খবর গালফ নিউজের।

প্রতিবেদন থেকে জানা যায়, সৌদি আরবে ডিভোর্সের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। যেসব নারীর বয়স ৩০ থেকে ৩৪ বছরের মধ্যে তাদের সবচেয়ে বেশি ডিভোর্স হয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ৩৫ থেকে ৩৯ বছরের নারীরা।

কয়েকটি জরিপের মাধ্যমে নারীদের বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। সৌদি আরবে ১৫ থেকে ১৯ বছর বয়সী নারীর সংখ্যা ৯ লাখ ১৬ হাজার ৪৩৯ এবং ২০ থেকে ২৪ বছর বয়সী নারীর সংখ্যা সাড়ে ৮ লাখের বেশি।

সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বেড়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সৌদি আরবে নারী উদ্যোক্তাদের সংখ্যাও বেড়েছে ব্যাপকভাবে।

২০২২ সালের চতুর্থ প্রান্তিকে দেখা গেছে, নারীদের বেকারত্ব হার ১৫ দশমিক ৪ শতাংশ, যা অন্যান্য বছরের তুলনায় কম। অর্থনীতিতেও দেশটির নারীদের অবদান বেড়েছে। শ্রমবাজারে নারীদের অংশগ্রহণ বেড়ে ৩৬ শতাংশে দাঁড়িয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102