সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার তেতুলিয়ায় আমের মুকুলের ঘ্রাণে মধুমাসের আগমনী বার্তা নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ও বাংলা ট্র্যাভেলসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট, ক্ষুব্ধ চীন

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ১৮৬ এই পর্যন্ত দেখেছেন

আকস্মিক যুক্তরাষ্ট্র সফরে গেছেন তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাই। এ সফরের নিন্দা জানিয়ে লাইকে বিচ্ছিন্নতাবাদী এবং সমস্যা সৃষ্টিকারী আখ্যা দিয়েছে চীন।

স্থানীয় সময় রবিবার (১৩ আগস্ট) লাই যুক্তরাষ্ট্রে যাওয়ার পরপরই সতর্ক করে চীন। খবর বিবিসির।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় যথাযথ এবং জোরাল পদক্ষেপ নেবে তারা।

প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনার অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে ট্রানজিট নিতে নিউইয়র্কে নেমেছেন উইলিয়াম লাই। তাইওয়ানে ফেরার পথে বুধবার তার যুক্তরাষ্ট্রের আরেক শহর সাফ্রান্সিস্কোতে নামার কথা রয়েছে।

আগামী জানুয়ারি মাসে তাইওয়ানে সাধারণ নির্বাচন। এতে লাইয়ের প্রেসিডেন্ট পদে লড়ার কথা রয়েছে।

তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট নিউইয়র্কে নামতেই চীনের পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তারা যুক্তরাষ্ট্রে তাইওয়ানের স্বাধীনতাপন্থী কোনও বিচ্ছিন্নতাবাদীর সফরের বিরুদ্ধে। চীন পরিস্থিতি নজরে রাখছে এবং নিজেদের সার্বভৌমত্বের সুরক্ষায় কঠোর পদক্ষেপ নেবে।

তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ মনে করে চীন। সেকারণে লাইয়ের সফরের নিন্দা বরাবরই করে এসেছে চীন। ওদিকে, তাইওয়ান নিজেদের স্বাধীনতাতেই বিশ্বাস করে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102