রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

আনোয়ারুল হক পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ২৩০ এই পর্যন্ত দেখেছেন

পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দেশটির সংসদের উচ্চকক্ষ সিনেটের সদস্য আনোয়ারুল হক কাকার নাম ঘোষণা করা হয়েছে। রবিবার (১৩ আগস্ট) অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে আনোয়ারুল হক শপথ নেবেন।

শনিবার (১২ আগস্ট) ডন নিউজের এক প্রতিবেদনে বলা হয়, দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের কার্যালয়ের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আনোয়ারুল হক কাকার বেলুচিস্তান আওয়ামী পার্টির সিনেটর। ২০১৮ সালে তার সিনেটরীয় যাত্রা শুরু হয়। ছয় বছরের মেয়াদ পূর্ণ করে আগামী ২০২৪ সালে তার এ যাত্রা শেষ হওয়ার কথা।

এর আগে অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে বৈঠকে বসেছিলেন পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং জাতীয় পরিষদের বিদায়ী বিরোধীদলীয় নেতা রাজা রিয়াজ। আনোয়ারুল হকের নাম নিয়ে তারা ঐকমত্য পোষণ করার পরেই বহুল প্রত্যাশিত এ ঘোষণাটি দেয়া হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আনোয়ারুল হক তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগের বিষয়ে প্রেসিডেন্ট আরিফ আলভির কাছে সুপারিশ পাঠানো হয়েছে। শেহবাজ শরিফের সঙ্গে চূড়ান্ত আলোচনা শেষে প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করেন রাজা রিয়াজ।

কাকারের নাম ঘোষণার সময় রাজা রিয়াজ বলেন, ছোট কোনো প্রদেশ থেকে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হওয়া উচিত- এ কথা আমরা অনেক আগে থেকেই বলছি। আমি কাকারের নাম প্রস্তাব করেছিলাম এবং প্রধানমন্ত্রী এ বিষয়ে সম্মতি দেন। তিনি এবং আমি এ ব্যাপারে সারসংক্ষেপে স্বাক্ষর করেছি।

বলেও জানান রাজা রিয়াজ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102