শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ

ঘরেই তৈরি করুন মশা তাড়ানোর ওষুধ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ২২৩ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: বর্ষার এ সময়ে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যায়। এ ছাড়াও মশা অনেক রোগ ছড়ায়। তাই মশার উপদ্রব থেকে রক্ষা পাওয়ার জন্য দিনে বা রাতে ঘুমানোর সময় মশারি টাঙানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

তবে সবসময় তো আর মশারির মধ্যে থাকা সম্ভব হয় না। অন্যদিকে ঘর থেকে মশা তাড়ানোও বেশ কষ্টকর। বিভিন্ন কয়েল, এরাসোলসহ স্পে ব্যবহার করেও ঘর থেকে মশা তাড়ানো যায় না।

যদিও এখন রেপিলেন্ট বা মশা তাড়ানোর ওষুধ কিনতে পাওয়া যায়। তবে বাজার চলতি এসব রেপিলেন্টের বদলে আপনি নিজেই ঘরে মশা তাড়ানোর ওষুধ বানিয়ে নিতে পারেন।

কীভাবে তৈরি করবেন জেনে নিন->> এক কাপ পানিতে ১০ ফোঁটা ল্যাভেন্ডার অয়েল, ৪-৫ ফোঁটা ভ্যানিলা এক্সট্র্যাক্ট এবং ৪ ফোঁটা পাতি লেবুর রস মিশিয়ে ভালো করে নেড়ে নিন। এবার মিশ্রণটি একটা স্প্রে বোতলে নিয়ে ভালো করে হাতে এবং পায়ে স্প্রে করুন!

>> ৩০ মি.লি. নারকেল তেলের সঙ্গে ১৫ ফোঁটা পিপারমেন্ট তেল মিশিয়ে মিশ্রণ তৈরি করে নিন।

এই মিশ্রণটি সারা শরীরে লাগালিই মশার উপদ্রব থেকে নিস্তার মিলবে নিমেষেই।

>> ৩০ মি.লি. নারকেল তেলের সঙ্গে ১০-১৫ ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে নিন। এবার মিশ্রণটি সারা শরীরে মেখে নিন। দেখবেন একটি মশাও আপনার কাছে ঘেঁষবে না।

>> মশা-মাছি কিংবা পোকামাকড়দের দূরে রাখতে নিমের তেল বিশেষ ভূমিকা পালন করে। এজন্য ৩০ মি.লি. নারকেল তেলের সঙ্গে ১০-১২ ফোঁটা নিম তেলে মিশিয়ে সারা শরীরে লাগিয়ে নিন।

>> ৩ চামচ আমন্ড তেল কিংবা আলিভ অয়েলের সঙ্গে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। মিশ্রণটি এটি স্প্রে বোতলে নিয়ে সকালে দু’বার এবং রাতে ঘুমানোর সময় ব্যবহার করলেই মশা ধারে কাছে আসবে না।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102