

আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইনের বিষয়ে ১৪ দিন পর্যন্ত মতামত গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মতামতের জন্য আইনের খসড়াটি এরই মধ্যে ওয়েবসাইটে দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১০ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে ওই সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ উপস্থিত ছিলেন।
আইনমন্ত্রী আরও বলেন, প্রয়োজনে আইনের খসড়ার বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের মতামত নেয়া হবে।
গত সোমবার (আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনে বেশ কিছু পরিবর্তন এনে ‘সাইবার নিরাপত্তা আইন’ নামে নতুন আইন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
নিউজ /এমএসএম