মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

পঞ্চগড়ে বঙ্গমাতার ৯৩তম জন্মবার্ষিকী পালিত

পঞ্চগড় সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ২১৬ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (৮ আগষ্ট) জেলা প্রশাসকের আয়োজনে  স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মো; জহুরুল ইসলাম, পুলিশ সুপার এস.এম. সিরাজুল হুদা পিপিএম,
 জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, আওয়ামীগের সাধারন সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, জেলা কৃষকলীগের সভাপতি এ্যাড; আজিজার রহমান আজু।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস.এম. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস,সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ এবং বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠন ও অন্যান্য ব্যক্তিবর্গ বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে  শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা  সভা , বিশেষ দোয়া করা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102