শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ

লোভনীয় স্বাদে গরুর ভুড়ি ভুনা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ২০৭ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: আমাদের দেশে কুরবানির ঈদ মানে গরুর মাংসের নানান পদের আয়োজন। তবে গরুর মাংস ছাড়াও আরেকটি পদ খাওয়ার জন্য সবাই অনেক মুখিয়ে থাকে। আর এক্ষেত্রে পছন্দের শীর্ষে থাকে গরুর ভুড়ি বা বট। বেশ সুস্বাদু আর জনপ্রিয় পদটি করতে একটু কষ্টও হয়। তবে এটি রান্নার যতই জটিল হউক না কেন, তারপরও এর স্বাদের জন্য এটি অতুলনীয়। তাহলে চলুন জেনে নেই ভুড়ি রান্না করার পদ্ধতি।

রান্নার জন্য যা যা প্রয়োজন

• সেদ্ধ করা ভুড়ি- দুই কাপ • রসুন বাটা- ১ টেবিল চামচ • আদা বাটা- ১ টেবিল চামচ • মরিচের গুঁড়ো- ১ টেবিল চামচ • হলুদের গুঁড়ো- ১ টেবিল চামচ • গরম মসলার গুঁড়ো- হাফ টেবিল চামচ • জিরার গুঁড়ো- আধা চা চামচ • আস্ত শুকনো মরিচ- কয়েকটি • আস্ত গরম মসলা- পরিমাণমতো • লবণ- স্বাদমতো • পরিমাণমতো তেল • জিরা গুড়ো- ১ টেবিল • গোলমরিচের গুঁড়ো- আধা চা চামচ • পেঁয়াজকুচি- আধা কাপ • রসুনকুচি- ২ টেবিল চামচ • পানি- পরিমাণমতো

রান্নার জন্য যা যা প্রয়োজন

শুরুতে একটি পাত্রে সেদ্ধ করা গরুর ভুঁড়ি নিন। এখন এতে রসুন বাটা, আদা বাটা, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো ও গরম মসলার গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে রাখুন। এবার ফ্রাইপ্যানে তেল দিন। এতে পেঁয়াজকুচি, রসুনকুচি, আস্ত গরম মসলা, মসলায় মেশানো ভুঁড়ি ও গরম পানি দিয়ে ভাজতে থাকুন। ভাজা হয়ে গেলে শুকনো মরিচ ও জিরা গুড়ো দিন। এবার মাখা মাখা হয়ে এলে গরম গরম নামিয়ে পরিবেশন করুন মজাদার ভুঁড়ি ভুনা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102