মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

পঞ্চগড়ে রংপুর রেঞ্জের নবাগত ডি আই জি সংবর্ধিত

পঞ্চগড় সংবাদদাতা
  • খবর আপডেট সময় : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ২৪৪ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড়ে পুলিশের পক্ষ থেকে রংপুর রেঞ্জের নবাগত ডিআইজিকে  ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। পঞ্চগড়ে ০৭ আগষ্ট সোমবার দুপুরে  সদ্য যোগদানকৃত রংপুর রেঞ্জের ডিআইজি মোঃ আব্দুল বাতেন বিপিএম, পিপিএম-
কে ফুলেল শুভেচ্ছা জানান, পঞ্চগড়ের পুলিশ সুপার এস, এম, সিরাজুল হুদা পিপিএম।
ফুলেল শুভেচ্ছা গ্রহণ শেষে ডিআইজি উপস্থিত সকলের সাথে কুশলাদী ও মতবিনিময় সভা করেন। মতবিনিময় সভায় ডিআইজি পুলিশ সুপারসহ উপস্থিত সকলকে বিভিন্ন  দিক-নির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন রংপুর আরআরএফ কমান্ডেন্ট (অতিরিক্ত ডিআইজি) মোঃ মেহেদুল করিম পিপিএম; রংপুর রেঞ্জ অফিসে কর্মরত অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মিজানুর রহমান, পিপিএম (বার); অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্) এস এম রশিদুল হক পিপিএম; রংপুর জেলা পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী, রংপুর রেঞ্জ অফিসের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড ক্রাইম অ্যানালাইসিস) মোঃ আব্দুল লতিফ; পুলিশ সুপার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) মোঃ আকতার হোসেন, রংপুর রেঞ্জের সকল জেলার পুলিশ সুপারবৃন্দ সহ রংপুর রেঞ্জের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102