সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা

ঠাকুরগাঁওয়ে ক্ষুদ্র-নৃ গোষ্ঠির মাঝে উপকরণ বিতরণ

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ২৩৫ এই পর্যন্ত দেখেছেন

ঠাকুরগাঁওয়ে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র-নৃ-গোষ্ঠির আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগী পরিবারের মাঝে উপকরণ বিতরণ করা হয়। মঙ্গলবার (১ আগষ্ট) জেলা পরিষদ অডিটরিয়াম বিডি হলে এ বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল ঠাকুরগাঁও সদরের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আওয়ামীলীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লিজা বেগম, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: আবুল কালাম আজাদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: সামসুজ্জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, ঠাকুরগাঁও ডেইরী ফার্ম এসোসিয়েশনের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম, সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: হেমন্ত কুমার রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অনুষ্ঠানে মোট ৫৩৫টি উপকারভোগী পরিবারের মাঝে ভেড়া, ঢেউটিন, পিলার, মুরগির ঘর, হাঁস, গরু বিতরণ করেন অতিথিবৃন্দ। পর্যায়ক্রমে মোট ৮১৯ টি পরিবারকে উল্লেখিত উপকরণ প্রদান করা হবে। এছাড়াও অনুষ্ঠানে ৭টি হুইল চেয়ারও বিতরণ করা হয়। একই সাথে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় স্কুল মিল্প ফিডিং কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102