

এ এস পলাশ, জামালপুর: সারাদেশে করোনা ভাইরাসের প্রকোপ নিয়ন্ত্রণে সরকার ঘোষিত ঈদ পরবর্তী কঠোর লকডাউন কার্যকরে জামালপুর পুলিশ প্রশাসনের টহল ও নিয়মিত চেকপোস্ট প্রতিদিনের মত আজও পরিচালিত হয়।করোনা ভাইরাস (Covid-19) এর (দ্বিতীয় ধাপ) বিস্তাররোধকল্পে সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়ন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামালপুর জেলার পুলিশ সুপার নাছির উদ্দীন আহমেদ এর নির্দেশে এবং সদর থানার অফিসার ইনচার্জ মো: রেজাউল ইসলাম খান এর নেতৃত্বে কঠোর লকডাউন কর্মসূচী শর্ত সাপেক্ষে জামালপুর শহরের বিভিন্ন স্থানে (বাজার, বাসস্ট্যান্ড, রেস্টুরেন্ট, চেকপোস্ট/ মোড়/পয়েন্টে) অপ্রয়োজনীয় লোকজন ঘোরাফেরা রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে টহল ও নিয়মিত চেকপোস্ট কার্যক্রম অব্যাহত রয়েছে।