মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

জাতীয় পতাকার গিনেস বুক রেকর্ড আমাদের অহংকার ও গৌরবের : প্রতিমন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ৭৩১ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এমপি বলেছেন, বাংলাদেশের জাতীয় পতাকার গিনেস ওয়ার্ল্ড রেকর্ড আামাদের অহংকার ও গৌরবের, যা জাতি হিসেবে আমাদের মাথা উঁচু করবে, মর্যাদা সমুন্নত রাখবে।

তিনি বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত লাল-সবুজের পতাকা জাতির শ্রেষ্ঠ অর্জন। এ পতাকা আমাদের উজ্জীবিত ও অনুপ্রাণিত করে, এগিয়ে যাবার অনুপ্রেরণা যোগায়।

তারুণ্যের স্পর্ধিত অহংকার এ পতাকাকে পৃথিবীর পথে পথে তুলে ধরবে। বিশ্ববাসী অবাক বিস্ময়ে বলবে সাবাশ বাংলাদেশ!’ মুরাদ হাসান শনিবার বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে কারুশিল্পী সাইমন ইমরান হায়দারের ১৬০০০ খাম দিয়ে তৈরি ২৪০ বর্গমিটারের এ যাবতকালের সর্ববৃহৎ বাংলাদেশের জাতীয় পতাকা প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

২০ মিটার দৈর্ঘ্য ও ১২ মিটার প্রস্থের বিশালাকার পতাকার গ্রিনিচ বুকের অফিসিয়াল স্বীকৃতির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ে হয়েছে বলে জানান আয়োজকরা। অনুষ্ঠানে বক্তৃতা করেন রাজী মোহাম্মদ ফখরুল এমপি, ইতিহাসবিদ মুনতাসীর মামুন প্রমুখ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102