বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

৯ জনের জামিন বাতিলে রুল

নিঃশর্ত ক্ষমা চেয়ে হাইকোর্টে পার পেলেন কক্সবাজারের জেলা জজ

আদালত প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ১৯১ এই পর্যন্ত দেখেছেন

নিঃশর্ত ক্ষমা চেয়ে হাইকোর্টে পার পেলেন কক্সবাজারের জেলা জজ মোহাম্মদ ইসমাইল। ক্ষমা প্রার্থনার আবেদন গ্রহণ করে তাকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। একইসাথে নিয়ম ভেঙে তার দেয়া ৯ আসামির জামিন কেনো বাতিল হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার সকালে বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জেলা জজের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী সাঈদ আহমেদ রাজা, অ্যাডভোকেট আব্দুন নূর দুলাল। অপরপক্ষে ছিলেন ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন, অ্যাডভোকেট এস এম আমজাদুল হক, অ্যাডভোকেট সাকিল আহমাদ।

এ সময় আদালত উষ্মা প্রকাশ করে বলেন, বিষয়টি কোনোভাবেই মেনে নেয়া যায় না। এ ঘটনায় বিচার বিভাগের শৃঙ্খলা নষ্ট হয়েছে, হাইকোর্টও বিব্রত। আইন না মেনে চললে বিচার বিভাগের সাথে বিচারকরাও ক্ষতিগ্রস্থ হন। বিচারের ক্ষেত্রে তাড়াহুড়ো করা উচিৎ নয়। এতে করে পুরো বিচার বিভাগের ওপর প্রশ্ন উঠে।

পরে আদালত থেকে বের হয়ে জেলা জজ মোহাম্মদ ইসমাইল সাংবাদিকদের বলেন, ভুল হয়েছে বলেই ক্ষমা চেয়েছেন তিনি।

আইনশৃঙ্খলা বিঘ্নতার অভিযোগে করা মামলায় ৯ আসামিকে নিয়ম ভেঙে জামিন দেয়ার ঘটনায় কক্সবাজার জেলা জজ মোহাম্মদ ইসমাইলকে গত ১৬ জুলাই হাইকোর্টে তলব করা হয়েছিল।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102