শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

মার্কিন রাষ্ট্রদূতের টুইটার অ্যাকাউন্ট নেই

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ২২৯ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের নামে একটি ভুয়া টুইটার অ্যাকাউন্ট খোলা হয়েছে। তবে মার্কিন রাষ্ট্রদূতের ব্যক্তিগত কোনো টুইটার অ্যাকাউন্ট নেই বলে জানিয়েছে ঢাকায় দেশটির দূতাবাস।

মঙ্গলবার (২৫ জুলাই) মার্কিন দূতাবাসের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে এক টুইট বার্তায় রাষ্ট্রদূতের নামে ভুয়া অ্যাকাউন্টের বিষয়ে সতর্ক করা হয়েছে।

মার্কিন দূতাবাসের টুইটে বলা হয়েছে, পিটার হাসের ব্যক্তিগত কোনো টুইটার অ্যাকাউন্ট নেই। অনুগ্রহ করে এ অ্যাকাউন্ট আনফলো করে রিপোর্ট করুন। দূতাবাস সম্পর্কে হালনাগাদ তথ্য ও পিটার হাসের কার্যক্রম জানতে মার্কিন দূতাবাসের অফিশিয়াল অ্যাকাউন্ট অনুসরণ করার অনুরোধ করা হচ্ছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102