রবিবার, ০৩ মে ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :

প্রবীণ সাংবাদিক শাহজাহান মিয়া আর নেই ‌

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ২০৮ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক মহাসচিব শাহজাহান মিয়া আর নেই।

বুধবার (২৬ জুলাই) রাত ১০টার দিকে রামপুরায় নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন তিনি।

বীর মুক্তিযোদ্ধা এবং অবিভক্ত ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সাবেক সভাপতি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক মহাসচিব শাহজাহান মিয়া ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে প্রেস মিনিস্টার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ফজরের নামাজ শেষে রামপুরা পাকা মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। তবে দাফনের স্থানের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এম শাহজাহান মিয়া মুন্সীগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি অসুস্থ হয়ে সম্প্রতি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102