সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা

আওয়ামী লীগের উপকমিটি থেকে হেলেনা জাহাঙ্গীর বহিষ্কার হচ্ছেন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ২২৮ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির সদস্য পদ থেকে বহিষ্কার হচ্ছেন নানা আলোচিত-সমালোচিত হেলেনা জাহাঙ্গীর। দলটির মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বিতর্কিত কর্মকাণ্ডের কারণে মহিলাবিষয়ক উপকমিটি থেকে হেলেনা জাহাঙ্গীরকে বহিষ্কারের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের দফতর সম্পাদককে এ বিষয়ে প্রয়োজনীয় কাগজ তৈরি করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

যে কোনো সময়েই বহিষ্কারের চিঠি যাবে।জানা যায়, নানা বিষয়ে আলোচিত ও সমালোচিত ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর সম্প্রতি ‘বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ’ নামের একটি সংগঠন করেন। এতে নিজেকে সভাপতি এবং মাহবুব মনিরকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন।

গত দুইদিন ধরে এই সংগঠনে জেলা-উপজেলা ও বিদেশ শাখায় সভাপতি-সাধারণ সম্পাদক মনোনয়ন দেওয়া হচ্ছে জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টার প্রকাশ করা হয়।এ ঘটনার পর ফেসবুকে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি।সংগঠনটির দাবি, গত দুই-তিন বছর ধরেই আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে অনুমোদন পাওয়ার চেষ্টা করছে তারা। যদিও আওয়ামী লীগ নেতারা বলছেন, সংগঠনটির সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই।

বিভিন্ন সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে হেলেনার তোলা ছবি পোস্ট করে তার উদ্দেশ্য নিয়েও ফেসবুকে প্রশ্ন তুলেছেন অনেকে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102