রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

বাস কন্ডাক্টরের ছেলে থেকে সাড়ে ৪ হাজার কোটির মালিক রাজ কুন্দ্রা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ৫১৭ এই পর্যন্ত দেখেছেন

হাকিকুল ইসলাম খোকন : অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা পেশায় একজন ব্যবসায়ী। ভারত ও যুক্তরাজ্যে তার ব্যবসার বিস্তৃতি। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুযায়ী, তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ৫৫০ মিলিয়ন ডলার! যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকারও বেশি!

কিন্তু জানলে অবাক হবেন যে, এই রাজ কুন্দ্রার ছোটবেলা কেটেছিল নিদারুণ অভাব-অনটনে। তার বাবা ছিলেন একজন বাস কন্ডাক্টর। মা কাজ করতেন একটি কারখানায়। কোনোমতে চলতো তাদের সংসার। ছোট বেলার সেই সীমাহীন অভাব থেকেই টাকা রোজগারের নেশা চাপে রাজ কুন্দ্রার মনে। এক সাক্ষাৎকারে রাজ জানিয়েছিলেন, কলেজ ছাড়ার পরই তিনি কাজে যোগ দেন। নিজের খরচ নিজে চালানো শুরু করেন। বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করেন।

ব্যবসা করার ঝোঁক তার প্রথম থেকেই ছিল। একটা সময় নেপাল থেকে পশমের শাল এনে লন্ডনে রপ্তানি করতেন রাজ কুন্দ্রা। এই ব্যবসাই তাকে সাফল্য এনে দেয়। এরপর ধাপে ধাপে অন্যান্য ব্যবসাও দাঁড় করান।

তবে অতিরিক্ত অর্থ কামানোর জন্যই তিনি পর্ন ব্যবসায় নামেন বলে ধারণা করা হচ্ছে। বেশ কয়েক বছর ধরেই তিনি ভারতের বিভিন্ন মডেল ও তরুণীকে দিয়ে পর্ন ভিডিও বানিয়ে সেটা বিক্রি ও প্রচার করে আসছেন। তবে তার কুকীর্তি সামনে আসায় সম্প্রতি মুম্বাই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। এর আগে তার আরও ৯ জন সহকারীকে গ্রেপ্তার করা হয়। পুরো চক্রটির মূল হোতা রাজ কুন্দ্রা বলে নিশ্চিত করেছে পুলিশ।

উল্লেখ্য, রাজ কুন্দ্রা প্রথম বিয়ে করেছিলেন কবিতা নামের এক নারীকে। সেই সংসারে একটি মেয়েও আছে। অঢেল অর্থ-সম্পদের সুবাদে তিনি বিনোদন জগতের সঙ্গে যুক্ত হন। শিল্পা শেঠির সঙ্গে পরিচয় হওয়ার পর সেই সম্পর্ক ভালোবাসায় রূপ নেয়। কবিতাকে ডিভোর্স দিয়ে রাজ বিয়ে করেন শিল্পাকে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102