শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

টুইটার লগো পরিবর্তন করলো

আইটি ডেস্ক
  • খবর আপডেট সময় : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ৩০২ এই পর্যন্ত দেখেছেন

লগো পরিবর্তন করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার। নীল পাখিকে বিদায় দিয়ে ‘এক্স’ দিয়ে লগো উন্মুক্ত করা হয়েছে। গেল রবিবার টুইটারে লোগো পরিবর্তনের ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই নতুন লোগো নিয়ে হাজির হয়েছেন টুইটার প্রধান ইলন মাস্ক।

টুইটার হেডকোয়ার্টারের দেয়ালে নতুন লোগোর ছবিও পোস্ট করছেন মাস্ক। তিনি জানালেন, এক্স হিসেবেই পরিচিতি পাবে টুইটার। এমনকী এক্সডটকম ওয়েবসাইট দিয়েও টুইটারে প্রবেশ করা যাবে।

এর আগে রবিবার টুইটার প্রধান ইলন মাস্ক তার অ্যাকাউন্টে পোস্টে বলেছিলেন যে তিনি সোমবারের মধ্যে বিশ্বব্যাপী এই পরিবর্তন আনতে চাইছেন।

এক টুইট বার্তায় মাস্ক বলেন, খুব শিগগিরই সব পাখিকে বিদায় জানাব।

গত বছর মাস্ক ৪৪ বিলিয়ন ডলারে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি কিনে নেয়ার পর নতুন লোগোটি সর্বশেষ পরিবর্তন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102