রবিবার, ১০ মে ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ওয়েলস সিনেড নির্বাচনে নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত তেতুলিয়ার কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত স্থায়ী জলাবদ্ধতা নিরসনে সমন্বিত কর্মপরিকল্পনা আবশ্যক শ্রীমঙ্গলে পুলিশি অভিযানে নগদ টাকা সহ ২ মাদক ব্যবসায়ী আটক লেবার ও কনজারভেটিভ পার্টিকে ধরাশায়ী করে রিফর্ম ইউকের বিজয় খানাখন্দে ভরপুর শ্রীমঙ্গল হবিগঞ্জ সড়ক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত শপথ শেষে যশোরে ফিরছেন সাবিরা সুলতানা মুন্নি সাংবাদিকদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে র‍্যলী অনুষ্ঠিত

দিনে হাসপাতালে সর্বোচ্চ ২২৯২ ডেঙ্গু রোগী, মৃত্যু ৯

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ১৯৫ এই পর্যন্ত দেখেছেন

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ২ হাজার ২৯২ জন। এই নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে ১৭৬ জনের মৃত্যু হলো। একই সময়ে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২৯২ রোগী। এদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৪ জন।

রবিবার (২২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২ হাজার ৯৭৭ জন। তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ হাজার ৯৪৯ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ১৩ হাজার ২৮ জন।

একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৫ হাজার ৬২৬ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১৫ হাজার ৬৬১ জন এবং ঢাকার বাইরের ৯ হাজার ৯৬৫ জন।

এদিকে ঢাকা দক্ষিণ সিটির ছয়টি এলাকা ও উত্তর সিটির পাঁচটি এলাকা থেকে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এক ইসঙ্গে ঢাকা মহানগরীর এই ১১টি এলাকায় মশা নিধনে আরো বেশি তৎপরতা বাড়াতে সিটি কর্পোরেশনকে অনুরোধ জানানো হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) যেসব জায়গা থেকে বেশি ডেঙ্গু রোগী আসছেন এর মধ্যে আছে যাত্রাবাড়ী, মুগদা, কদমতলী, জুরাইন, ধানমন্ডি ও বাসাবো। আর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জায়গাগুলোর মধ্যে আছে উত্তরা, মোহাম্মদপুর, মিরপুর, তেজগাঁও ও বাড্ডা।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102