বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

দেশে ফেসবুকের বিকল্প সোশ্যাল মিডিয়া তৈরি করা হচ্ছে: পলক

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ৪৭১ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: দেশে ফেসবুকের বিকল্প নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।শনিবার (২৪ জুলাই) উইমেন ই-কমার্স (উই) আয়োজিত ‘এন্টারপ্রেনারশিপ মাস্টারক্লাস সিরিজ ২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, দেশকে আত্মনির্ভরশীল করার লক্ষ্যে আইসিটি বিভাগের উদ্যোগে ফেসবুকের বিকল্প নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘যোগাযোগ’ তৈরি করা হচ্ছে। এর মাধ্যমে দেশের উদ্যোক্তারা তথ্য, উপাত্ত এবং যোগাযোগের জন্য নিজেদের মধ্যে একটি নিজস্ব অনলাইন মার্কেট প্লেস ও গ্রুপ তৈরি করতে পারবে।

উদ্যোক্তাগণকে বিদেশ নির্ভর হতে হবে না।জুনাইদ আহমেদ পলক বলেন, আইসিটি বিভাগের উদ্যোগে ইতোমধ্যেই জুমের বিকল্প ‘বৈঠক’ অনলাইন প্লাটফর্ম এবং করোনা প্রতিরোধে ভ্যাকসিন ম্যানেজমেন্ট সিস্টেম ‘সুরক্ষা’ অ্যাপ তৈরি করা হয়েছে।তিনি আরও বলেন, নিজস্ব কমিউনিকেশনের জন্য হোয়াটসঅ্যাপের অল্টারনেটিভ হিসেবে ‘আলাপন’ নামেরও একটি প্লাটফর্ম তৈরি করা হচ্ছে। তিনি স্ট্রিমিং প্ল্যাটফর্মসহ নিজেদের উদ্যোগে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরির কার্যক্রমের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।২০১৮ সালে ডিজিটাল ই-কমার্স পলিসি করা হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, দেশের লাখ লাখ উদ্যোক্তা তৈরি করতে তরুণ ও যুবকদের যেকোনো নতুন নতুন উদ্ভাবনে সরকার নীতিগতসহ বিভিন্ন সহায়তা প্রদান করছে।

২০২১ সালের মধ্যে আইসিটি সেক্টরে ২০ লাখ কর্মসংস্থান তৈরির লক্ষ্য রয়েছে বলে উল্লেখ করেন জুনাইদ আহমেদ পলক। ইতোমধ্যে ১৫ লক্ষাধিক কর্মসংস্থান সৃষ্টি করা হয়েছে বলে জানান তিনি।প্রতিমন্ত্রী বলেন, ই-কমার্স, হার্ডওয়ার, সফটওয়্যার, বিপিও সেক্টর মিলে ২০২১ সালের মধ্যে ২০ লক্ষাধিক কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে।

এছাড়া ২০২৫ সালের মধ্যে ৫ বিলিয়ন মার্কিন ডলার রফতানি আয় করা সম্ভব হবে।উইমেন ই-কমার্স এই প্ল্যাটফর্ম ব্যবহার করে উদ্যোক্তারা উপকৃত হবেন বলে জানান প্রতিমন্ত্রী।তিনি বলেন, উদ্যোক্তা হওয়ার প্রথম চ্যালেঞ্জ ঝুঁকি নেয়ার সাহস থাকা। তিনি সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার সঙ্গে উদ্ভাবনে নিজেদের নিয়োজিত করতে নারী উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন-আইসিটি অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক রেজাউল মাকসুদ জাহেদি, সিল্ক গ্লোবালের সিইও এবং উই’র বৈশ্বিক উপদেষ্টা সৌম্য বসু, উই’র প্রতিষ্ঠাতা ও সভাপতি নাসিমা আক্তার নিশা, উই’র অ্যাডভাইজর কবির।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102